হোম » প্রধান সংবাদ » ভৈরবে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ভৈরবে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  গরম আসতে না আসতেই বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরবের জনজীবন। প্রায় সারাদিনই থাকছে লোডশেডিং, আর সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় থেমে থেমে লোডশেডিং, চলে রাতভর। প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় পচন্ড দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। সব মিলিয়ে ভৈরবের বিদ্যুতের এই ভেলকিবাজি চলছেই।
লোডশেডিং, টেকনিক্যাল সমস্যা, ওভার লোড ও লো-ভোল্টেজ ছাড়াও রয়েছে ঘন ঘন ট্রিপ ও সোর্স লাইন রক্ষণা-বেক্ষণের কাজের অজুহাত । এছাড়া আকাশে মেঘ জমতে দেখলেই শুরু হয় লোডশেডিং। আর একটু বৃষ্টি হলে তো আর কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবেই। সেটা যেন নিয়মেই পরিণত হয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ থাক বা না থাক মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল ধরিয়ে দিতে ভুল করেনা বিদ্যুৎ বিভাগ অভিযোগ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ঠিক না থাকলে বিদ্যুৎ বিল বেড়েই চলেছে। আবার এক মাস অথবা সর্বোচ্চ দুমাস বিদ্যুৎ বিল বকেয়া পড়লেই সংযোগ বিচ্ছিন্ন করতে খুবই ওস্তাদ বিদ্যুৎ বিভাগের লাইন ম্যানেরা।
ভৈরবে প্রায় ৪২ হাজার গ্রাহক, বিদ্যুতের ভেলকিবাজি নিয়ে পড়েছেন মহাবিপাকে। প্রতিদিন রুটিন করে লোডশেডিং যেন নিয়মে পরিণত হয়েছে।  দিনের বেলায় কমপক্ষেও ৭-৮ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। গত কয়েক দিন ধরে তো দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ দেখা যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠছে গ্রাহকরা। এর মাঝে পৌর শহরে একটু-আধটু বিদ্যুৎ চালু থাকলেও গ্রামে বিদ্যুৎ আসা যাওয়া করছেই। আর সামনে আসছে রমজান মাস, প্রচণ্ড দাপদাহর মাঝে লোডশেডিং হলে রোজাদারদের অবস্থা কেমন হবে বলা যাচ্ছে না। তাছাড়া এমন অবস্থায় ব্যবসা-বাণিজ্যেও মন্দা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
এ ব্যাপারে বিভিন্ন কারখানার মালিকরা জানায়, আমরা কবে এই বিদুৎতের ঝামেলা থেকে মুক্ত পাব। বিদ্যুৎতের লোডশেডিং এর কারণে আমরা ঠিকমত মেশিন চালাতে না পারায় ব্যবসাও হচ্ছে না। এমতাবস্থায় আবার মাস শেষে শ্রমিকের ঠিকই বেতন পরিশোধ করতে হচ্ছে।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ভৈরবের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ বলেন, ভৈরবে লোডশেডিং বলতে কিছুই নেই এগুলো হচ্ছে কারিগরি ত্রুটি কিংবা কোন দূর্ঘনার কারণে হতে পারে। এছাড়া আর কোন লোডশেডিং আমাদের হয় না।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!