
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা রেজ্ঞ পশ্চিম সুন্দরবন বন বিভাগ এর প্রধান কার্যালয় হতে প্রায় ২০০এর অধিক মধু আহরনের অনুমতি নিয়ে মোয়ালরা আজ ১ লা এপ্রিল রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা রেজ্ঞ বুড়িগোয়ালিনী স্টেশন চত্তরে বেলা ১১টার সময়ে সুন্দরবনের মোয়ালদের নিকট মধু আহরনের অনুমতি পত্র তুলে দিলেন সাতক্ষীরা রেজ্ঞ সহকারী বন সংরক্ষণ(এসিএফ) এম এ হাসান।
উপস্থিত মোয়ালরা আনন্দের এক অবিরাম খুশি মেতে উঠেছিল। এ অবস্থায় মোয়ালরা আনন্দ মুখর পরিবেশে সুন্দরবনে মধু আহরনের উদ্দেশ্য নৌকা যাত্রা শুরু করে। এসময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ, কলাগাছিয়া স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম , বিশিষ্ট মধু গবেষক মইনুল আনোয়ার প্রমুখ।
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান