হোম » প্রধান সংবাদ » কুমিল্লায় বিয়ের বাড়িতে গান-বাজনা নিয়ে সংঘর্ষে নিহত দুই আহত বিশ

কুমিল্লায় বিয়ের বাড়িতে গান-বাজনা নিয়ে সংঘর্ষে নিহত দুই আহত বিশ

মোহাম্মদ পলাশ মিয়াঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির  আব্দুল্লাপুর গ্রামে বিয়েতে নাচ-গান ও ঢোলবাদ্যকে কেন্দ্র করে গতরাত সাড়ে বারোটায় দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই জন নিহত হয়,আহত হয়েছে কমপক্ষে ২০ জন,৪ জনের অবস্থা অবনতি হলে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন -আব্দুল্লাপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে সাইফুল ইসলাম(১৮) ও মুরাদনগর উপজেলার গুন্জর গ্রামের রেনু মিয়ার ছেলে রাহিম(২০)।  ওই ঘটনায় দুজনকে গুরুতর আহতদের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
স্থানীয় সৃত্রে জানা যায় ওই গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেন’র মেয়ে নাজমা আক্তার’র সঙ্গে একই উপজেলার বুড়িরপার গ্রামের প্রবাসী হোসাইন মিয়ার সংঙ্গে ৯ মাস পূর্বে বিয়ে হয়। ওই বিয়ের অনুষ্ঠান ছিলো আজ বৃহস্পতিবার।  বুধবার রাতে কনের বাড়িতে পছন্দের নাচ-গানের আয়োজন নিয়ে স্থানীয়  যুবকদের মাঝে বাকবিন্ডা শুরু হয়।
ওই জের ধরে আব্দুল্লাপুর ইনসাফ মার্কেটের সামনে স্থানীয় যুবকদের সঙ্গে গুন্জর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ঘটনায় সাইফুল ও রাহিম মারা যান।
পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন ও লাশ দুইটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।  বৃহস্পতিবার  সাড়ে ১১ টায় ওসি আরিফুর রহমান জানান ওই বিষয়টি উদঘটনের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!