
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে একটি নকল সাবান তৈরীর কারখানাকে অভিযান করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৩১মার্চ বুধবার বিকালে পৌর শহরের বঙ্গবন্ধু সরণী এলাকায় সত্যজিৎ কুমার দাসের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, দীর্ঘদিন যাবত নকল সাবান তৈরীর কারখানায় বিএসটিআই অনুমােদন ছাড়াই বিএসটিআই লােগাে ব্যবহার করে বিভিন্ন নামী-দামী মােড়কে সাবান তৈরী করে বাজারজাত করে আসছে। এ অভিযােগের ভিত্তিতে কারখানায় অভিযান করে মালিক সত্যজিৎ কুমার দাসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এছাড়াও সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১ হাজার ৮শ টাকা অর্থদন্ড করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, নকল সাবান তৈরী শাস্তিযােগ্য অপরাধ। বিভিন্ন নামী দামী কোম্পানীর নাম ব্যবহার করে ও অনুমােদনহীন বিএসটিআই লােগাে ব্যবহার করে প্যাকিং এর মাধ্যমে নকল সাবান বাজারজাত করছে। বিএসটিআই অনুমােদন না থাকায় মালিক সত্যজিৎ কুমার দাসকে অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১ হাজার ৮শ টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান