
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ মার্চ) সকালের দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর।
বগুড়া সদর থানার এসআই শরিফুল জানান, আজ সকাল সোয়া ৬টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে নিহতের মাথা এবং মুখ বিকৃতি হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেননি। এছাড়া নিহতের পরনে সাদা চেক শার্ট, কফি রংয়ের প্যান্ট এবং পায়ে রানিং কেডস ছিল। বগুড়া সদর থানারএসআই শরিফুল বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ