
সাঈদুর রহমান চৌধুরীঃ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজি বাড়ির ছয়টি পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশ সমিতি – চট্টগ্রাম। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, নির্মাণ উপকরণ ও বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম’র সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ক্ষতিগ্রস্থদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান- হাবিবুর রহমান,চন্দনাইশ সমিতির সহ সভাপতি -এড. নজরুল ইসলাম,
আবদুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মোঃ ইদ্রিস, আ ন ম হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না,
ক্রীড়া সম্পাদক মো. শওকুতুল আলম, কার্যকরী সদস্যঃ মো. সাইফুদ্দিন প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন