হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

নরায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মূখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই আকাশ মিয়া (৪৩) নামে সবুজ বাংলা বাসের চালক নিহত হয়েছে। এসময় বাসে থাকা আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ মার্চ) সকাল পৌনে ৮ টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা বটের চারা এলাকায়

ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত আকাশ নরসিংদীর রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী থেকে ঢাকামুখী (ঢাকা-মেট্রো-ব-১৪-৩১৭৬) যাত্রীবাহী বাস ও অপর আরেকটি সবুজ বাংলা নামের (ঢাকা-মেট্রো-ব-১৫-১০০৩) যাত্রীবাহী বাস ঢাকা থেকে নরসিংদী যাওয়ার

পথে হঠাৎ একটি মোটরসাইকেল গাউছিয়া থেকে মাহনা বটের চারা এলাকার ভিতরে যাওয়ার জন্য রাস্তা পার হলে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের

দুটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। লাশ কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!