
আল আমিন মুন্সী: নরসিংদী জেলার পলাশ উপজেলায় পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিসে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার পাঁচবছর পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার রাতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি আল আমিন মুন্সীর উদ্যোগে রিপোর্টার্স ক্লাবের অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে আলম রনি, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক আল আমিন মুন্সী, প্রচার সম্পাদক বাইজিদ আহমেদ, সদস্য নূর মোহাম্মদ ও পজেটিভ পলাশ টিভির নিউজ প্রেজেন্টার ফারহানা আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু