হোম » সারাদেশ » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে হাবিপ্রবি 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে হাবিপ্রবি 

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ মুজিববর্ষ এবং ২৬শে মার্চ স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি)।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ২১ মার্চ থেকে ২৫ মার্চ ২০২১ পর্যন্ত অনলাইনে “তোমার অনুভূতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক শিরোনামে রচনা এবং “কবিতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক শিরোনামে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এবং দেখানো হবে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্মিত ডকুমেন্টারি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। এদিকে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হবে।এছাড়াও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৬ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশসানিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯ টায় ‘বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।
র‍্যালি শেষে সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বাণী পাঠ ও বিতরণ করা হবে।সকাল ১০টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে শিশুদের(অনুর্ধ্ব তৃতীয় শ্রেণী) চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। চিত্রাঙ্কন শেষ সকাল ১১ টায় উক্ত প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হবে।
এর পরে বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে জাতীয় পতাকা অবনমিত করা হবে।  উল্লেখ্য,১৭ মার্চ হতে ২৭ মার্চ ভোর পর্যন্ত(২৫ মার্চ ব্যতীত) কেন্দ্রীয় শহিদ মিনার, প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, সীমানাপ্রচীর এবং টিএসসি ভবন আলোকসজ্জা করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!