
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার চক ডাকাতিয়া গ্রামে বিধবা শেফালীকে মারপিটের ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের মৃত আবুল কালাম শেখার স্ত্রী মোছাঃ শেফালী বেওয়া। অত শেফালী বেওয়া সিরাজগঞ্জ জেলার ২৫০ শষ্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের মৃতঃ বেলাত শেখের ছেলে আব্দুস সাত্তার কাজীর সাথে শেফালী বেওয়ার জমিজমা সংক্রান্তের বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত ২৩ মার্চ (মঙ্গলবার) সকাল ১০ টার সময় আব্দুস সাত্তার কাজীর লোকজন নিয়ে শেফালী বেওয়া নিজ বাড়িতে হামলা চালিয়ে তাহাকে মারপিট করে আহত করেন। মারপিটের ঘটনায় ২৪ মার্চ (বুধবার) সকালে শেফালী বেওয়া বাদী হয়ে মোঃ আব্দুস সাত্তার কাজী (৫৫), মোছাঃ আলেয়া (৫০), মোঃ মোখলেছুর (৫০), কে আসামী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মারপিটের ঘটনায় শেফালী বেওয়া ধুনট থানায় ৩ জুন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন, তার অভিযোগের সরোজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান