
এইচ এম রুহুল কাদের: কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে । ২২শে মার্চ বিকেল তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত নেভানো সম্ভব হয়নি সেই আগুন। আক্রান্ত রোহিঙ্গারা কিছু অংশ শুরু থেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে গেলেও বেকায়দায় পড়েছে সেখানে কর্মরত এনজিও কর্মীরা । আগুনের তীব্রতা বেড়ে খুব দ্রুত ক্যাম্পের আশপাশের আবাসিক ভবনগুলোতেও আগুন লেগে
যেতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন কর্মরত একাধিক এনজিওকর্মী ও স্থানীয়রা । দৈনিক গণমানুষের আওয়াজের উখিয়া প্রতিনিধি জিল্লুর রহমান জানান,আগুনে ইতিমধ্যে ৮নাম্বার ক্যাম্প থেকে শুরু হয়ে ২-৩টা ক্যাম্পে ছড়িয়ে পড়েছে , স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও রোহিঙ্গারা বিপাকে আছে, তবে এখনো ক্ষয়ক্ষতির অনুমান করা যাচ্ছে না ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান