
নারায়ণগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহতসহ দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কয়েকটি যানবাহন। গতকাল সোমবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউটার্ন এলাকায় গাড়ী ঘুরানোর সময় দ্রæত গতির একটি ট্রাকের ধাক্কা দেয়। ঐ সময় ঘটনাস্থলেই এক ব্যাক্তি নিহত হয়। তাৎক্ষণিকভাবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় ৩টি প্রাইভেট কার, ৩টি পিকআপ, ২টি মোটর সাইকেলসহ ১০ টি যানবাহন দূর্ঘটনার শিকার হয়। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন জানায়, ট্রাকের ধাক্কায় একসাথে ১০টি যানবাহন দূর্ঘটনার শিকার হয়েছে। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান