
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: রেশম কারখানা উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন (মোবাইল কলের মাধ্যমে) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ সচিব মো. আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ.লীগের সহ সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বাবলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। এছাড়া পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের
সভাপতি মনসুর আলী, রেশম কারাখানার ঠাকুরগাঁও জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক সুলতান আলী, সাংবাদিক মজিবর রহমান খাঁন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ প্রমুখ। রেশম কারাখানাটি লীজ হিসেবে পাঁচ বছরের জন্য ব্যক্তিখাতে প্রদান করা হবে বলে জানানো হয়। তবে স্থানীয় আগ্রহী লীজ গ্রহনকারীগণ সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের জন্য করার দাবি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান