
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে দিবসটি পালনের জন্য স্ব স্ব পর্যায়ে নানা কর্মসূচি গ্রহন করেছে।
এই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবস উদযাপন করা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। আজ ১৭ মার্চ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সকালে দূর্জয় মোড়ে আতশবাজির মাধ্যমে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। তাছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, ভৈরব পৌর সভার নব
নির্বাচিত মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ভৈরব প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া আগামীকাল আলোক চিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারি প্রদর্শণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা