হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১২ বছরেও পায়নি এক্স-রে মেশিন, রোগীদের দুর্ভোগ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১২ বছরেও পায়নি এক্স-রে মেশিন, রোগীদের দুর্ভোগ

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এক্স-রে মেশিন নেই সাড়ে ১২ বছর পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । এর ফলে এক্স-রে সুবিধা অভাবে রোগীদের সু- চিকিৎসা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৯/০৪/৮৭ তারিখে একটি এক্স-রে মেশিন সরকারি ভাবে সরবরাহ করা হয়। উক্ত মেশিনটি ০৯/০১/৮৮ তারিখে চালু করা হয়। কিন্তু ২০ বছর চলার পর এক্স-রে মেশিনটি ১১/০৭/২০০৮ তারিখ থেকে অকেজো হয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত যোগ্য নয় বলে মতামত দেয়। ফলে ১১/০৭/২০০৮ তারিখের পর থেকে

প্রায় সাড়ে ১২ বছর যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নেই। তাই এক্স-রে টেকনিশিয়ানকে প্রেষনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বদলী করা হয়েছে। ফলে রোগীরা প্রাইভেট ক্লিনিকে গিয়ে এক্স-রে করতে বাধ্য হচ্ছে। এতে রোগীদের অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানান, এক্স-রে মেশিনের জন্য প্রতিবছর চাহিদা পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হচ্ছে এবং আশ্বাসও পাওয়া যাচ্ছে। কিন্তু সরবরাহ কবে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!