
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুবলী এলাকায় শুক্রবার (১২ মার্চ) সকালে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লাল চান (৫৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয় অপর ৪ জন আহত হয়।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের গোপলপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে লাল চান গত বৃহস্পতিবার মেয়েকে দেখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সোনামুখী গ্রামে যায়। সেখান থেকে ফেরার পথে সকালে সোনামুখি বাসষ্ট্যান্ড এলাকা থেকে সিএনজি যোগে শেরপুর আসছিলো।
শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের শুবলী এলাকায় পৌছালে শুক্রবার আনুমানিক সকাল ৯ টায় সিএনজি এর সামনের চাকা ফেটে যায়। সে কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ রাস্তায় পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী লাল চান মারা যায়। এঘটনায় চালক সহ অপর ৪ জন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী