
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানার হজত খানা থেকে পালিয়ে যাওয়া আসামী সাইদুর কে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেরতার করে ভৈরব থানা পুলিশ। গত রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর থেকে তাকে আটক করেছে বলে জানা। এর আগে পুলিশের গাফলতির কারণে থানা হাজতখানা থেকে আসামী সাইদুর পালিয়ে যায়। আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে সাইদুরকে গত ৯ মার্চ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখার পর পুলিশের চোখ ফাকিঁ দিয়ে সে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশের দাবী ছিল, গ্রেফতারের পর আসামী সাইদুর অসুস্থ্য হয়ে পড়ায় তাকে তার মায়ের জিম্মায় দিয়ে দেয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলকান্দি গ্রামের সাইদুরের বিরুদ্ধে মাদকের সিআর মামলায় (ওয়ারেন্ট) গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। ফলে আদালতের নির্দেশে গত মঙ্গলবার বিকেলে ভৈরব থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম এলাকা থেকে সাইদুরকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখে। এসময় ডেউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন থানার আরেক উপ-পরিদর্শক মো. ফারুক মিয়া। পরে তাকে রাত ৯টার দিকে খাবার দেয়া হয়। এরপর সাইদুর পুলিশের চোখ ফাকিঁ দিয়ে হাজতখানার গ্রীল বেয়ে পালিয়ে যায়। ।
স্থানীয়রা জানায়, সাইদুরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোন সন্ধান মিলছে না। তাছাড়া ঘটনাটি দামাচাপা দিতে পুলিশ চেষ্টা করছে বলেও দাবী করছে এলাকাবাসী। এছাড়াও গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সাইদুরের মা ফাতেমা বেগমকে বাড়িতে দেখছে না বলেও জানায় তারা।
এদিকে ঘটনায় ৩দিন পর গত বৃহস্পতিবার রাতে ভবানীপুর থেকে সাইদুর কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা করেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভৈরবে। বিষয়টিকে পুলিশের গাফলতি এবং দায়িত্বে অবহেলা হিসেবে দেখছে সচেতন নাগরিকরা। এবিষয়ে ঘটনার দিন ডিউটি অফিসার ফারুক মিয়া কে বার বার কল দিলেও রিসিভ করে কথা বলনি।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, গত ৯ মার্চ মঙ্গলবার পরোয়ান মূলে সাইদুর কে গ্রেফতার করে আনা হয়। কিন্তু সে শাররীক ভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ার কারণে সাইদুরের মা শিমুল কান্দি ইউপি পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগমের অনুরোধে তার জিম্মায় দিয়ে দেওয়া হয় এবং শর্ত আরোপ ছিল যে তাকে সুস্থ করে আদালতে হাজির করাবে পরিবার পক্ষ। কিন্তু তারা হাজির না করিয়ে উল্টো আমাদের থানা পুলিশের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। তাই তাকে গতকাল রাতে পুনরায় গ্রেফতার করে এনে আজ সকালে তাকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান