
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি দেলোয়ারকে(২৫) গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ দেলোয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। দেলোয়ার ফেনী সদর উপজেলার কাশিমপুর গ্রামের আলা বক্স ডাক্তারের পুরাতন বাড়ির আবদুল মালেকের ছেলে। থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার