হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর করে কারাদণ্ড 

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর করে কারাদণ্ড 

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও  জেলায় মাদক মামলায় দুই ভাইকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ মার্চ) ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় প্রদান করেন। এসময় আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ি আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে মোখলেসুর রহমান (২৯) ও ইমরান রানা (২৫)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হামিদ মামলার বরাত দিয়ে বলেন, ‘২০১৯ সালের ১০ আগস্ট উপজেলার লধাবাড়ি আরাজী চন্দন চহট এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ মোখলেসুর রহমান ও ইমরান রানাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শামীম হক বাদী হয়ে ঠাকুরগাঁও  সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ডিবি পুলিশের এসআই পুষ্প রঞ্জন দেবনাথ আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকার্য শুরু হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ৮ মার্চ (সোমবার) রায় ঘোষণা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!