হোম » প্রধান সংবাদ » কালিহাতীতে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত৷ 

কালিহাতীতে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত৷ 

মোঃ মমিন হোসেন, কালিহাতীঃ “করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৮ মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল কালিহাতী ০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ  হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো আনছার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো আখতারুজ্জামান ও জনাব রিনা পারভীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!