
আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ প্রাপ্তি উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানায় ৭ই মার্চে আনন্দ উদযাপন ও কেক কাটা হয়। রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বড়খাতাস্থ হাইওয়ে থানা এ কর্মসূচি পালন করা হয়। হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা ওছিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও ব্যবসায়ী সাফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমদ রাজন, হাইওয়ে থানার সার্জন একেএম নওশেদ ফরহাদ সহ হাইওয়ে থানার সকল স্টাফ। এসময় এলাকার গণ্যমান্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান