হোম » প্রধান সংবাদ » তালোড়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

তালোড়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর আয়োজনে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।অদ্যই শনিবার বেলা ১১টায় তালোড়া পৌরসভার সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। এসময় পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন চক্ষু প্যারামেডিক্স জেমস রজত মারান্ডি ও নজরুল ইসলাম আতিক। এ চক্ষু শিবিরে ছানীপড়া রোগীদের বাছাই করে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!