
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করেছে আন্তর্জাতিক সাহায্য দানকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে শনিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন ফেডারেশন চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, বিশেষ অতিথি সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, সংস্থার নীলফামারী এরিয়া প্রোগ্রাম কাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।
এ সময় হতদরিদ্র ও দরিদ্র পরিবারের ৫৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলায় মোট ২১০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হবে বলে জানান ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী