
কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামের মরহুম আলহাজ্ব খোরশেদ আলী মোল্লা ও আলহাজ্ব জামেলা বেগমের সন্তান জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। তিনি শিক্ষা জীবনে ভূঞাপুর প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এ. পাস এবং টাঙ্গাইল থেকে স্নাতক পাশ করেন। তিনি রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। এছাড়াও তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বিষয়ে খুবই গুরুত্বশীল তাই, তিনি এলেঙ্গা বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ ও আইসড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা সদস্য ও
গভণিংবডির সভাপতি হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন এবং লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের গভণিংবডির সভাপতি হিসেবে দায়িত্ব করছেন। তিনি এলেঙ্গা ব্যবসায়ী সমিতির ও এলেঙ্গা সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা। তিনি অনেকবার বিদেশে ভ্রমন করেছেন তার মধ্যে উল্লেখ্য হলো ভারত, নেপাল, থাইল্যান্ড, ভুটান, শ্রীলঙ্কা, মালোশিয়া, সিঙ্গাপুর। তার সুখময় সাংসারিক জীবনে রয়েছে সহধর্মিণী শাপলা আনোয়ার ও দুই পুত্র সন্তান অনিক এবং অমিত। আজ এই শুভ জন্মদিনে দেশবাসীর
নিকট দোয়া প্রার্থনা করে এবং তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবো মানুষের সেবার সবসময় নিজেকে নিয়োজিত রেখে, মাদক, জঙ্গী ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে কালিহাতী বাসীর উন্নয়নে অংশগ্রহণ করে কালিহাতী উপজেলা তৃণমূল আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নিয়ে একটি আধুনিক সুন্দর বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়াই আমার লক্ষ্য।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২