
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ির মাঠের একটি আখক্ষেতের মধ্য হতে তানজিরা নামের এক মহিলার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। বুধবার (২৪শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাশটি পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে বিষয়টি জানায় স্থানীয়রা। তাকে কুপিয়ে এবং জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, জীবননগর উপজেলার সিংনগর গ্রামের সালামের স্ত্রী তানজিরা খাতুন স্বপরিবারে দর্শনার আকন্দবাড়িয়া আবাসনে বসবাস করতো। গত পরশু দিন তার স্বামী, চুলার খড়ি কুড়ানোর নাম করে তাকে মাঠে নিয়ে যায়। সেই থেকে মহিলা নিখোঁজ ছিলো। বুধবার সন্ধ্যায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। নিহত মহিলার পিতার বাড়ি জীবননগরের ষটেঙ্গা গ্রামে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই পড়ে ছিলো। লাশের সুরতহাল তৈরির পর পরবর্তী পদক্ষপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। লাশ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে শত শত মানুষ উপস্থিত হয়। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার