
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর – ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নেসকো রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ,প্রকল্প পরিচালক মাহাবুবুল আলম।
সভায় সাংবাদিক সহ বিদ্যুৎ গ্রাহকরা বলেন, কোন ধরনের পূর্ব ঘোষনা ছাড়াই নাটোরে নেসকোর কর্মকর্তারা গ্রাহকদের জোর করে ডিজিটাল মিটার খুলে নিয়ে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা শুরু করে। এতে গ্রাহকবৃন্দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়।
পরে এনিয়ে মানববন্ধন বিক্ষোভ সহ বিভিন্ন আন্দোলন কর্মসুচি গ্রহন করা হয়। এই সমস্যা দুরিকরনে জেলা প্রশাসকের আয়োজনে নেসকো এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সিদ্ধান্ত গ্রহন হয় প্রচারনার মাধ্যমে গ্রাহকদের অবহিত করে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া