হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইল র‌্যাবের অভিযানে অবৈধ পলিথিন মজুদ রাখায় ২ জনকে অর্থদন্ড

টাঙ্গাইল র‌্যাবের অভিযানে অবৈধ পলিথিন মজুদ রাখায় ২ জনকে অর্থদন্ড

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কর্তৃক পরিবেশ দূষণকারী অবৈধ ভাবে পলিথিন মজুদ রাখায় ২জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন মধুপুর উপজেলার নাগমারাকা গ্রামের হিরালাল দেবনাথ এর ছেলে  শ্যামল (৪৫)এবং আন্দিনাপাড়া গ্রামের কান্দু চন্দ্র শীল এর ছেলে মানিক চন্দ্র শীল(৪৫)
(২২ ফেব্রুয়ারী) সোমবার বিকালে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে  অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ২ জনের কাছ থেকে মোট ৮০,০০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী মধুপুর থানা এলাকায় পরিবেশ দূষণকারী অবৈধভাবে পলিথিন মজুদ রাখায় তাদের এ জরিমানার আদেশ দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!