
ইকবাল মুন্না: সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে দুইটি বেকারি, দুইটি অটো রাইসমিল এবং একটি রেস্তোরা কে ৭২হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৩ই শে ফেব্রুয়ারি দুপুরে এই অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-বশিরুল ইসলাম।
নোংরা পরিবেশে এবং লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা এবং নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করায় এসব জরিমানা করা হয়।ভোক্তা অধিকার আইন অনুযায়ী বাজালিয়া হলুদিয়া বাজার ইসলামিয়া বেকারি কে ১০হাজার এবং অন্য একটি বেকারির মালিক সরোয়ার কামাল কে ১০হাজার টাকা জরিমানা এবং পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বাজালিয়া বাজারে অবস্থিত জান্নাত আরা রাইসমিল কে ২০হাজার ও আরাফাত অটো রাইসমিল কে ২৫হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজালিয়া বাজারস্থ জমজম রেস্তোরা কে নোংরা পরিবেশে খাবার রান্না এবং পরিবেশন করায় ৭হাজার টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-বশিরুল ইসলাম বলেন, নোংরা পরিবেশে এবং লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা এবং নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করায় ২টি বেকারি ২টি অটো রাইসমিল এবং ১টি রেস্তোরাকে জরিমানা করি। প্রত্যেক ব্যবসায়ী কে সর্তকতাম‚লক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক