
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক পর্যায়ের সকল শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২২শে মার্চ থেকে শুরু করতে পারবে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব অনুষদ।তবে কোন ব্যাচের আগে পরীক্ষা নেয়া হবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট অনুষদের ডিন। সোমবার(২২ ফেব্রুয়ারি) এক জরুরি আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক। তিনি জানান,
আগামী ২২শে মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া হবে।তবে পরীক্ষা গুলো নেয়া হবে পর্যায়ক্রমে। কোন ব্যাচের পরীক্ষা কবে নেয়া হবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ। এদিকে সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন ও চেয়ারম্যানদের ধন্যবাদ জানিয়েছে পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা