
মোঃ রুবেল রানা, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও: করোনা মধ্যদিয়ে এই প্রথমবারের মতো এবার পালিত হচ্ছে ‘একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনা ভাইরাস উপেক্ষা করে দিবসটির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে সব ধরণের মানুষের ঢল নামে।
বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও জেলা সংগঠনিক সম্পাদক মোঃ মাঝহারুল সুজন। পরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোঃ যোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানা ওসি হাসিবুল হক প্রধান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়াও পর্যায়ক্রমে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা সহ অসংখ্য সাধারণ মানুষ। এছাড়াও ৫২ সালের বাংলাভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী করেন।
বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারিতে অধীর অপেক্ষা করেন হাজারো মানুষ। ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি মানুষের মনে অগাত ভালোবাসা আছে ও আগামীতেও থাকবে বলে মনে করেন অনেকে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল