
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জন শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেন বিজিবি। আটক ১২ জনের মধ্যে শুক্রবার ৬ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও বাকি ৬ জন শিশুকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান পাটগ্রাম থানার ডিউটি অফিসার এ এস আই দীপ্তি রানী।
তিনি জানান, ওই সীমান্ত দিয়ে স্থানীয় শাকিল ইসলাম নামে এক দালালের মাধ্যমে ৬ জন শিশুসহ ১২ জন কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন। আটককৃতরা হলেন, দালাল শাকিল ইসলাম (২০), আমিত্র রায় (১৯), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), জাফর (২২), ও শিশু ৬ জন হলেন আকাশ (১৫), সোহেল (১৬), রিপন (১৫), রাসেল (১৭), মাসুদ (১৬) ও মাজ্জক খান (১৮)।
তাদের বাড়ি বিভিন্ন স্থানে বলে জানান এ এস আই দীপ্তি রানী। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি ওই ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে একটি মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে শিশু ৬ জন বাদে বাকি ৬ জনকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশু ৬ জনকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা