
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইব্রাহিম প্রামানিক (কালু) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের চরসাতবাড়ীয়া খেয়া ঘাট থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম প্রামানিক (কালু) চরসাতবাড়ীয়া গ্রামের সালামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আলাল হোসেন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের চরসাতবাড়ীয়া খেয়া ঘাটে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আসামী কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন । আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার