হোম » প্রধান সংবাদ » বগুড়ায় বারপুর মোড়ে ধরমপুর গড়েরহাট ব্রীজ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন !!

বগুড়ায় বারপুর মোড়ে ধরমপুর গড়েরহাট ব্রীজ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের বারপুর মোড়ে ধরমপুর গড়েরহাট ব্রীজ সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ঝোপগাড়ী, বারপুর, ধরমপুরের সাথে মাটিডালির সংযোগ এই ব্রীজ সংস্কারের আহ্বান করেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুজ্জাতুল আলম সুজাত।
মানববন্ধনে এলাকাবাসী উল্লেখ করেন ব্রীজটি ২ বছর আগে ভেঙে আজ পর্যন্ত মেরামত না করায় জনদুর্ভোগ চরম পর্যায়ে উপনীত হয়েছে। বর্তমান দ্বায়িত্বশীলরা কোন অজানা কারণে মরণফাঁদ এই ব্রীজের সংস্কার করছে না, এটিই ধুম্রজাল। বিগত কিছু দিন রাতে একজন মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে মৃত্যু বরর্ণ করেন।
মানবন্ধনে ব্রীজ সংস্কারের দাবীতে বক্তব্য রাখেন,এনামুল হক মিলন,সজীব আহম্মেদ মানিক, আব্দুল লতিফ, আব্দুল গোফফার বুলু, নিশান, মিঠু, সোহাগ,মনোয়ারা বেগম,নুরজাহান বেগম,কল্পনা বেগম, জোবেদা বেগম,সাহেরা বেগম,জ্যোসনা বেগম,মিলি বেগম প্রমুখ।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!