
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রী বিবি আক্তার (২৮) নামে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে শফিউল আলম নামে এক বখাটে। একই সাথে বখাটে শফিউল আলমের পিতা জসিম উদ্দিনসহ আরো কয়েকজন ঘটনাস্থল বিবি আক্তারের বাড়িতে গিয়ে ছেলের সাথে যোগ দিয়ে বাড়িতে রক্ষিত স্বামীর পাঠানো ২লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় বলে অভিযোগ।
রবিবার রাত ১০ টার দিকে রাজাখালী ইউপির নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মালেশিয়া প্রবাসী মোঃ হোসেনের স্ত্রী। রাতেই গুরুতর আহত বিবি আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।
প্রবাসীর স্ত্রী বিবি আক্তারের আত্মীয় মোঃ ছাবের বলেন, স্বামী প্রবাসে থাকার সুবাধে প্রতিদিন রাতে বখাটে শফিউল আলম বিবি আক্তারের বাড়িতে গিয়ে খারাপ প্রস্তাব দিত। বেশ কয়েকবার ধর্ষণ চেষ্টাও চালান। সর্বশেষ গতকাল রাতে বখাটে শফিউল জোরপূর্বক বাড়িতে ডুকে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে বিবি আক্তার তার প্রতিরোধ করার চেষ্টা চালালে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। ওই সময় তার পিতা সহ আরো কয়েকজন ঘটনায় যোগ দিয়ে বাড়িতে রক্ষিত ২ লাখ টাকা তিন ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাড়িতে আর রাস্তায় শুধু রক্ত। আহত বিবি আক্তার রাস্তায় আহত অবস্থায় শুয়ে আছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি আমরা সাথে সাথে থানা প্রশাসনকে অবগত করি। একই সাথে ইউপি সদস্য অলী আহমদসহ স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শণ করে।
বিবি আক্তারের ভাই মানিক কক্সবাজার সদর হাসপাতাল থেকে মুঠোফোনে বলেন, বখাটে শফিউল আলম আমার বোনকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। গতকালও ধর্ষণ করার পর টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেয়ায় তার তলপেটে উপর্যপুরী লাথি দিলে প্রচুর রক্তক্ষরণ হয়। যার কারণে পেকুয়া হাসাপতালের চিকিৎসক আহত বোনকে সদর হাসপাতালে রেফার করেন। পেকুয়া থানার এসআই বাদির শাহ বলেন, ঘটনাটি পরিবারের লোকজন আর সাংবাদিক ভাইয়েরা জানিয়েছেন। রোগীকে চিকিৎসা দিতে বলেছি। একই সাথে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল