
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী বিএনপি কর্তৃক একতরফা প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এক বিক্ষোপ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বিক্ষোপ মিছিল
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল লতিফ।
জেলাপরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল করিম। সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান ওয়েল, আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার। বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, মেজবাউল মেজবা, মোকলেছুর রহমান মুন্নু, ইউনিয়ন যুবলীগ নেতা এমরান খন্দকারসহ উপজেলা ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ