
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া পৌরসভা মিলনায়তনে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড (ভোটার আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা। উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান ২০১৯ সালে যাদের ভোটার নিবন্ধন করা হয়েছে এবং বয়স পহেলা জানুয়ারি ২০০২ এর উর্ধে তাদের কে পর্যায়ক্রমে স্মার্টকার্ড প্রদান করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান