হোম » প্রধান সংবাদ » জামালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ছানু’র পক্ষে জেলা যুব শ্রমিক লীগের লিফলেট বিতরণ

জামালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ছানু’র পক্ষে জেলা যুব শ্রমিক লীগের লিফলেট বিতরণ

রবিউল হাসান লায়ন,জামালপুর: “উন্নয়নই অঙ্গীকার তারুণ্যই হাতিয়ার” এই শ্লোগানে আগামী ২৮ফেরুয়ারি পঞ্চম ধাপে জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় যুব শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় যুব শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ ফৌজদারি মোড় এলাকা থেকে টাঙ্গাইল বাস টার্মিনাল পর্যন্ত স্থানীয় এলাকাবাসী, পথচারী, প্রধান সড়কের ব্যবসায়ীদের মাঝে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু’র নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।
এসময় জাতীয় যুব শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার আহবায়ক মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব জাকির হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিক আকন্দ, আব্দুল কাদের, এস কে মনিরুজ্জামান মহন, সদস্য আল আমিন, সাদ্দাম হোসেন, সাজু আহাম্মেদ, আবুল কালাম আজাদ, রিমনসহ জাতীয় যুব শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!