হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদী থানায় নবাগত ওসিকে বরণ

ঈশ্বরদী থানায় নবাগত ওসিকে বরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দীনকে বদলি জনিত কারনে বিদায় এবং তাঁর স্থলাভিষিক্ত নবাগত (ওসি) আসাদুজ্জামানকে বরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ই ফেব্রুয়ারী) রাত ১০ টায় ঈশ্বরদী থানার হলরুমে আয়োজিত এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির, বিদায়ী ওসি সেখ নাসীর উদ্দীন, নবাগত ওসি আসাদুজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দু সরকার,

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক মালিথা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন সহ ঈশ্বরদী থানা ও ঈশ্বরদীর সকল পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যরা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীন ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলী হওয়ায় তারই স্থলাভিসিক্ত হলেন ওসি আসাদুজ্জামান। নবাগত (ওসি) আসাদুজ্জামান এর আগে পাবনার সাথিয়া থানায় দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, বিদায়ী (ওসি) শেখ নাসীর উদ্দীন গত ২৪ জুন পাবনার চাটমোহর থানা থেকে বদলী হয়ে ঈশ্বরদী থানায় যোগদান করেছিলেন। মাত্র সাত মাসের ব্যবধানে তিনি ঈশ্বরদী থানা থেকে বদলী হলেন। ওসি সেখ নাসীর উদ্দিন জানান, আমাকে ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলী করা হয়েছে। যে সাত মাস ঈশ্বরদীতে ছিলাম চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার। আমার জন্য দোয়া করবেন যেখানেই থাকি যেন ভালো থাকি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!