
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ কোভিড ১৯ মোকাবেলায় কমিটির সম্পকৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার ধুনটে স্বাস্থ্য , পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী ব্রাকের F.C.D.O আয়োজনে ৮ ই ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় ধুনট ব্রাক অফিস হলরুমে শেরপুর-ধুনট ব্রাকের এরিয়া ম্যানেজার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসানুল হাছিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনট ব্রাক কোভিড ১৯ এর এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ধুনট ব্রাক মাঠ সংগঠনের জয় কুমার সরকার, এসময় উপস্থিত ছিলেন ধুনট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনসুর আলী খান, ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল কালাম আজাদ, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুদু, খাটিয়ামারী সি,সি সদস্য সচিব পরিতোষ কুমার, সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রানী দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান