
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পেঁচিবাড়ী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
গ্রামবাসী জানান, গত ৪ নভেম্বর (২০২০ ইং) পেঁচিবাড়ী গ্রামের হাওয়ালদার পাড়া এলাকার নিপেন্দ্র নাথ সরকারের ছেলে মহাদেব সরকার ওরফে সাধন চন্দ্র একই এলাকার এক কলেজ শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।
পরে মামলার এজারভুক্ত আসামি হিসেবে ওই ধর্ষককে গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। ওই ধর্ষকের মৃত্যুদন্ড চেয়ে গ্রামবাসী শুক্রবার সকালে পেঁচিবাড়ী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তব্য দেন শাহ আলম, আসমত আলী, সুশীল চন্দ্র, সুভাষ চন্দ্র, আল ইমরান, ধর্ষকের শিকার ওই কলেজ শিক্ষার্থী নিজেও ফাঁসির দাবীতে বক্তব্যে দেয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান