
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’ র কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন,
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সিংহ, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরুল আমিন প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান