হোম » প্রধান সংবাদ » নাটোরের গ্রামীণ ও হাইওয়ে সড়কে অবাধে চলছে অবৈধ ট্রাক্টর হারাতে হচ্ছে আবাদি জমি

নাটোরের গ্রামীণ ও হাইওয়ে সড়কে অবাধে চলছে অবৈধ ট্রাক্টর হারাতে হচ্ছে আবাদি জমি

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের  গ্রামীণ সড়কে পুকুর খননের মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানা নাটোরের নলডাঙ্গা উপজেলার মিজাপুরদিয়ার, নাটোর সদরের রায় আপহাটি, দত্তপাড়া,হয়রতপুর,সহ বিভিন্ন উপজেলায় আবাদি জমি নস্টো করে   পুকুর  খনন করছেন। আর ওই পুকুরের মাটি বহন করতে বিভিন্ন ইটভাটার শতাধিক ট্রাক্টর প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত যাতায়াত করছে ।
এতে করে ওই সড়ক গুলিতে মাটি পরে যানবহন সহ জনসাধারনের চলাচলের অসুবিদায় পরতে হচ্ছে। রাস্তা  ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীন ওই ট্রাক্টরের অবাধ যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের ও হাইওয়ের চলাচলরত যানবাহন ও সাধারণ মানুষ।

জনসাধারনের দাবি,  প্রভাবশালী ব্যাক্তিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে ফসলী জমিতে পুকুর খনন করছে। আমরা এর ভোগান্তিতে পড়েছি চরমে। প্রতিবাদ করতে গেলে ওই মহলটি আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

ভুক্তভুগি জনসাধারনের দাবি প্রশাসন যাতে দ্রুতো এই বিষয়ে ভ্রাম্যমান দিয়ে আইনগত ব্যবস্থানেয়। এতে আবাদি জমি রক্ষাপাবে জনসাধারনের চলাচলের রাস্তা হবে মুক্ত।  জনসাধারনের সাথে কথা বলে যানায়ায় প্রশাসন অনতিবিলম্বে ব্যাস্থা না নিলে মানববন্ধন সহ জেলা প্রশাসক বরাবর সারক লিপি জমা দেয়া হবে বলে যানায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!