
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি নেত্রী,সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর হাবিজা বেগম এর স্মরণে টাঙ্গাইল জেলা মহিলাদলের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর হাফিজা বেগম হত্যার প্রতিবাদে জেলা মহিলা দল এ শোকসভার আয়োজন করে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর ৩ ঘটিকার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সোনার বাংলা অডিটরিয়াম হল রুমে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় জেলা মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। শোকসভা কে কেন্দ্র করে উপস্থিত বক্তারা বর্তমান রাজনীতির সমালোচনা করে বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন।
সভায় বক্তব্য প্রদান করেন যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,কেন্দ্রীয় মহিলা দলের সাধরন সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মমতাজ করিম,সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফি প্রমুখ। এ সময় বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান