হোম » প্রধান সংবাদ » পেকুয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের ঘটনায় মামলা

পেকুয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের ঘটনায় মামলা

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় একটি ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামালসহ নগদ টাকা লুটের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার মোকাম্মেল হক। যার মামলা নং- সি.আর ৩/২১। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন।  আগামী ১০জানুয়ারি আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পেকুয়া ইউনিয়নের মোঃ ইদ্রিস, মকছুদ আহমদ, মোঃ আসিফ ও মোঃ সোহেল মামলার বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দোকানঘর ছাড়িয়া দিতে প্রতিনিয়ত হুমকি দেয়। বাদী দোকান ছাড়তে রাজি না হলে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট ও ভাংচুর চালাবে বলে হুমকি দেয়। সর্বশেষ গত ১ জানুয়ারি আসামীরা গভীর রাতে দোকানে ঢুকে বাদীকে জিম্মি করে তার মানিব্যাগে থাকা ৩০ হাজার পাঁচশত টাকা, ১৮ হাজার টাকা দামের একটি মোবাইল ও দোকানে রক্ষিত সিএনজি অটোরিকশার পার্টস সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে। এসময় আসামীরা বাদীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে এবং দোকানঘরে ভাংচুর চালায়
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!