
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ৪ জানুয়ারি বিকেলে ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে দাগনভূঞা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, দাগনভূঞা সাবেক প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ ইমাম হাছান কচি।
এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক গণমানুষের আওয়াজে প্রতিনিধি আবদুল মুনাফ পিন্টু, দৈনিক জনপত্র প্রতিনিধি দেওয়ান মোঃ ইকবাল, সাপ্তাহিক আলোকিত ফেনী প্রতিনিধি আজহারুল হক। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ক্যান্সার অাক্রান্ত বাপ্পি’র চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ ১লক্ষ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল