
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী র্যাব- ১৫ এর সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও র্যাবের এএসআই কাউসার। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে র্যাবের ২ সদস্য আহত হন। তার মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংয়ের র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র্যাব সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে ট্রাক ধাক্কা দেয়। এতে লেন্স নায়ক তরিকুল ইসলাম মারা যান। অপর সদস্য কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন