
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে চলমান ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে র্যাব-১২। সোমবার (৪ জানুয়ারী) দুপুরে র্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি সিরাজগঞ্জ- বগুড়া সড়কের শিয়ালকোল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এলাকায় ২ শতাধিক ঔষধী, ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপন করেন।
এসময় র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-১২ অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে অধিনায়ক রফিকুল ইসলাম গণি জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন