
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ রবিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের গোশালা রোড বাটা মোড়স্থ উত্তরণ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগার এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন। এ সময় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক কবি ফেরদৌসী বেগম বিউটি, কবি ও নাট্যকার মাখন লাল দাস, প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফারুক আহমেদ সূর্য, অর্থ বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এস এম তানভীরসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান