হোম » প্রধান সংবাদ » ভালুকায় নেতাকর্মীদের নিয়ে বিএনপি মেয়র প্রার্থী হাতেম খান মনোনয়ন পত্র দাখিল করেছেন

ভালুকায় নেতাকর্মীদের নিয়ে বিএনপি মেয়র প্রার্থী হাতেম খান মনোনয়ন পত্র দাখিল করেছেন

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকা আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব হাতেম খান মনোনয়ন পত্র দাখিল করেছেন।জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের কাছে উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আলদহাজ্ব হাতেম খান মনোনয়ন পত্র জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ

,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু,যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল নেতা কায়সার আহমেদ কাজল,যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হাসান,যুবদল নেতা খান সোহাগ,হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আলম সোহাগ,সুপ্তি সোয়েটার লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজ মামুন,সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন,

পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক প্রার্থী মোঃ শরীফ হাসান,সহ পৌরসভা ও ইউনিয়নের অনেক নেতাকর্মীরা।বিএনপি প্রার্থী আলহাজ্ব হাতেম খান বলেন,সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ প্রতিক নিয়ে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!