
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন “মানব সেবা”। শুক্রবার (০১জানুয়ারী) ২০২১তারিখ ইং সকাল ৯ ঘটিকার সময় সদর উপজেলার চর পাতুলী এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ৬০ জন মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে শীত বস্ত্র প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমে চরপাতুলী বাইতুন নুর জামে মসজিদ এর সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অথিতি শাইখুল হাদিস আল্লামা হয়রত মাওলানা মুফতি আশরাফুজ্জান কাসেমী দা: বা: এর উপস্থিতিতে বিতরণ কার্যক্রম হয়। এ সময় উপস্থিত ছিলেন মানব সেবা সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক হিমেল,শামীম,আমিনুর ইসলাম, রুবেল সহ অত্র এলাকার ওলামায়ে কেরাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার